আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে শুভেচ্ছা জানান।
এ সময় সিসিক প্রশাসক জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় সিলেট জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments