দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

রাজধানীতে ৭ মে শুরু হচ্ছে খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৬


আইসিসিবিতে ‘সেমস-গ্লোবাল’ এর আয়োজনে ৭ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, পোল্ট্রি ও ফুড প্যাক এক্সপো ২০২৬
(রাজধানীতে ৭ মে শুরু হচ্ছে খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৬)

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে গত ৮ বছরের ধারাবাহিকতায় আগামী ৭-৯ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৬।

২৭ এপ্রিল, সোমবার, সেমস বাংলাদেশের কার্যালয়ে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-গ্লোবালের গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস, সেমস-বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মাহমুদ রীয়াদ হাসান প্রমুখ।

আয়োজকরা বলেন, এ প্রদর্শনীসমূহ সংশ্লিষ্ট শিল্পের ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে, কৃষি এ খাদ্য খাতের নানাবিধ বাস্তবিক সমাধান তুলে ধরা হবে। এতে, বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতের অগ্রগতিতে প্রদর্শনীসমূহ সহায়ক ভূমিকা পালন করবে।

আয়োজকসূত্রে আরো জানা যায়, বাংলাদেশের খাদ্য ও কৃষিজ যন্ত্রপাতি, খাদ্য ও পানীয় পণ্য এবং প্যাকেজিং সামগ্রী সম্পর্কিত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী - ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ (আইসিসিবি, গুলনকশা - হল ১) এবং ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ (আইসিসিবি, পুষ্পগুচ্ছ - হল ২), একইসাথে অনুষ্ঠিত হবে ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ (আইসিসিবি, পুষ্পগুচ্ছ - হল ২) এবং ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’ (আইসিসিবি, গুলনকশা - হল ১)।

খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫ টিরও অধিক দেশের ১৬০টিরও অধিক বুথ নিয়ে প্রায় ১০০টি কোম্পানি অংশগ্রহণ করবে। প্রদর্শনীতে সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত কতিপয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া, ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ প্রদর্শনীকালীন ৩য় বারের ন্যায় ‘কফি ফেস্ট’ অনুষ্ঠিত হবে। যেখানে কফি বিন এবং কফি যন্ত্রপাতি প্রদর্শনসহ বারিস্তা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’তে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে, আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড, নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এমএইচ ধানমন্ডি লিমিটেড, এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি লিমিটেড, ট্রেড গ্লোবাল লিমিটেড, থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড প্রভৃতি। ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’তে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে, শিলাইদহ ডেইরি - আল্ট্রা, মধুমতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, রুনচা, পুরো ফুডস লিমিটেড, প্যারাগন ইন্টারন্যাশনাল, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, কিভা হান, নেসলে বাংলাদেশ পিএলসি প্রভৃতি।

ইতোমধ্যে, ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এর অধীনে সপ্তাহব্যাপী ‘এগ্রো প্রসেসিং গ্লোবাল গেটওয়ে’ অনুষ্ঠিত হয়। কৃষক, উৎপাদক থেকে শুরু করে প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, রপ্তানিকারক এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ‘সেমস-গ্লোবাল’ ও ‘সুইস কন্টাক্টের বাইটস প্রজেক্ট’ সম্মিলিতভাবে আয়োজন করে সপ্তাহব্যাপী এ ‘এগ্রো প্রসেসিং গ্লোবাল গেটওয়ে’। ‘এগ্রো প্রসেসিং গ্লোবাল গেটওয়ে’ আয়োজনে বিশেষ সহযোগিতা করে বাংলাদেশস্থ কিংডম অব নেদারল্যান্ডস দূতাবাস। ‘এগ্রো প্রসেসিং গ্লোবাল গেটওয়ে’ এর চট্টগ্রাম (১-২ এপ্রিল ২০২৬), খুলনা (৩-৪ এপ্রিল ২০২৬) এবং রাজশাহী (৫-৬ এপ্রিল ২০২৬) পর্বে ফ্রান্স, ইন্ডিয়া ও শ্রীলঙ্কা থেকে বায়ারদের একটি প্রতিনিধিদল অংশ নেয় এবং এর থেকে কৃষিপণ্য ও খাদ্যপণ্য রপ্তানির ক্রয়াদেশও পেয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল বিগত তিন দশকে, বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছে ৫৫ হাজারের বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং প্রায় ২০ লাখ ব্যবসায়িক দর্শনার্থী। সেমস-গ্লোবাল-এর ফ্ল্যাগশিপ প্রদর্শনীসমূহের মধ্যে রয়েছে টেক্সটাইল সিরিজ, পাওয়ার সিরিজ, বিল্ড সিরিজ, ফুড অ্যান্ড এগ্রো এক্সপো, মেডিটেক্স এবং অটো সিরিজ।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.cems-agroexpo.comwww.cems-foodexpo.comwww.cems-foodpack.comwww.cems-poultrylivestock.com ওয়েবসাইটে কিংবা যোগাযোগ করুন +8801711396000 নম্বরে।

No comments

Powered by Blogger.