ঈদের ছুটিতে ভ্রমণ সহজ করতে ‘অতিথি’র ০% EMI সুবিধা

Otithi ঈদকে সামনে রেখে ‘Travel Now, Pay Later’ শীর্ষক বিশেষ একটি অফার চালু করেছে। এ অফারের আওতায় ভ্রমণপ্রেমীরা এখনই দেশের বিভিন্ন গন্তব্যের ভ্রমণ প্যাকেজ বুক করে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ০% EMI সুবিধায় অর্থ পরিশোধ করতে পারবেন।
এই সুবিধা উপভোগ করতে পারবেন BRAC Bank PLC, United Commercial Bank PLC এবং Eastern Bank PLC–এর কার্ডহোল্ডাররা। অফারটি পেতে ভ্রমণপ্যাকেজ বুক করতে হবে ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে।
অতিথি দেশের ছয়টি জনপ্রিয় গন্তব্যে ভ্রমণ প্যাকেজ দিচ্ছে। এর মধ্যে রয়েছে Sylhet, Sreemangal, Sundarbans, North Bengal, Madhupur এবং Rajshahi।
সিলেট প্যাকেজে পর্যটকেরা উপভোগ করতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা রাতারগুল, জাফলং ও লালাখাল ভ্রমণের অভিজ্ঞতা। শ্রীমঙ্গল প্যাকেজে রয়েছে সবুজে ঘেরা চা-বাগান ঘুরে দেখা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারা কাছ থেকে জানার সুযোগ। সুন্দরবন প্যাকেজের মূল আকর্ষণ হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের অনন্য প্রাকৃতিক পরিবেশ এবং করমজল পর্যটন কেন্দ্র ভ্রমণ।
এ ছাড়া উত্তরবঙ্গ প্যাকেজে রয়েছে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন ঘুরে দেখার সুযোগ, যার মধ্যে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ অন্যতম। অন্যদিকে মধুপুর প্যাকেজে পর্যটকেরা প্রকৃতির সান্নিধ্যে মাটির ঘরে থাকার ভিন্নধর্মী অভিজ্ঞতা এবং মান্দি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারবেন।
অতিথির এসব ভ্রমণ প্যাকেজ এমনভাবে সাজানো হয়েছে যাতে ভ্রমণকারীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য নিরাপদে উপভোগ করতে পারেন।
বিস্তারিত জানতে এবং ভ্রমণ প্যাকেজ বুক করতে ভিজিট করুন https://otithi.brac.net/microsite/our-packages
এছাড়া যোগাযোগ করা যাবে +৮৮০৯৬১০৮০০৭০০ নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ +৮৮০১৩৩২৫৫০৫৪২ নম্বরে।
শর্ত প্রযোজ্য।
No comments