দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

সমাজ উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবদানের স্বীকৃতি পেল জাগো নারী

সমাজ উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবদানের স্বীকৃতি পেল জাগো নারী

উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে সংস্থাটিকে সম্মাননা দেওয়া হয়েছে।

আজ এক অনুষ্ঠানে জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসির হাতে সম্মাননা স্মারক তুলে দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

উপকূলীয় মানুষের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, জীবনমানের উন্নয়ন এবং নিরাপদ ও সহনশীল সমাজ গড়ে তোলায় জাগো নারীর ধারাবাহিক ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

জাগো নারী দীর্ঘদিন ধরে উপকূলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করছে। দুর্যোগ ঝুঁকি হ্রাসের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সংস্থাটি।

জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসি বলেন, “এই স্বীকৃতি উপকূলের মানুষের জন্য আমাদের কাজকে আরও এগিয়ে নিতে উৎসাহ জোগাবে। দুর্যোগ-সহনশীল ও নিরাপদ উপকূল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

No comments

Powered by Blogger.