এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা
সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ ৭ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় তাঁর রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে অবদানের কথা স্মরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, এমপি। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান, এমপি।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি এম. সাইফুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন,
‘এম. সাইফুর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও স্থায়িত্বের মূল রূপকার। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর সততা, দূরদর্শিতা ও সুদূরপ্রসারী চিন্তার ছাপ রয়েছে। তাঁর মতো দেশপ্রেমিক নেতার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সময়ের দাবি।’
সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং জাতীয় বাজেটে বিভিন্ন সংস্কারে এম. সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক ও কর্মময় জীবনের অবদান জাতি দীর্ঘদিন স্মরণ করবে।
.jpeg)
.jpeg)

No comments