চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ
চট্টগ্রামে উদ্যোক্তাদের নিয়ে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে। নেক্সট লিডার্স আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন। গত শনিবার নগরের দ্য গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোক্তা, ই-কমার্স ও এজেন্সি ব্যবসার উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার ও পরিচালক এবং বিপণন ও ব্যবসা উন্নয়ন খাতের পেশাজীবীরা ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনার সুযোগ তৈরি করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে ব্যবসা পরিচালনা, বিক্রয় ও বিপণন, ব্র্যান্ডিং, ব্যবসার প্রবৃদ্ধি এবং উদ্যোক্তা হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি তাঁদের মধ্যে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন ওমর শরীফ ইবনে হাই উদ্যোক্তাদের নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আয়োজনে স্পন্সর হিসেবে যুক্ত ছিল অনলাইন পারফিউম ব্র্যান্ড জৌদ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের উপহার দেওয়া হয়। উদ্যোক্তা ও ব্যবসায়িক কমিউনিটির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
জৌদের প্রতিনিধিরা বলেন, উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের আয়োজন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে নতুন যোগাযোগ তৈরির সুযোগ করে দেয়। বাংলাদেশের পারফিউম ও আতরের বাজারে কাজ করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও এ ধরনের আয়োজন সহায়ক হতে পারে।
আয়োজকদের মতে, এ ধরনের নেটওয়ার্কিং সেশন উদ্যোক্তাদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি করে। ভবিষ্যতেও উদ্যোক্তা কমিউনিটির জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে নেক্সট লিডার্সের।

No comments