বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ড. জিয়াউল ইসলাম মুন্নার জন্মদিন উদযাপিত
বিশিষ্ট শিক্ষানুরাগী ড. মো. জিয়াউল ইসলাম মুন্নার জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর শুভানুধ্যায়ী, সহকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। দিনব্যাপী আয়োজনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ড. জিয়াউল ইসলাম মুন্না তাঁর কর্মজীবনে সরকারি প্রশাসন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল উইংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য (অতিরিক্ত সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ভাইভা বোর্ডের বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে ড. মুন্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইন্টারমোডালিটি অ্যান্ড মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি সুইডেন থেকে পোর্ট ম্যানেজমেন্টে এমএস এবং এলএলবি ও এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। তিনি জার্মান সিডিজি ফেলোশিপ ও বিশ্বব্যাংকের স্কলারশিপ লাভ করেন।
শিক্ষাক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘মেরিটাইম ল’ ও ‘ল অব দ্য সি’ বিষয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন।
সামাজিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। তিনি ঢাকা অফিসার্স ক্লাব, রোটারি ক্লাব অব ঢাকা ফোর্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’ ও ‘সফেন ফাউন্ডেশন’-এর উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন।
জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করে ড. জিয়াউল ইসলাম মুন্না শুভানুধ্যায়ী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments