আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে পোশাক খাতে বিনিয়োগ ও পর্যটনের সম্ভাবনা - ২৫তম ঢাকা ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো
![]() |
| প্রদর্শনীর প্রথম দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সহযোগিতায় ‘বাংলাদেশে বিনিয়োগ কেন জরুরি - Why Invest in Bangladesh?’ শীর্ষক সেমিনার শেষে আয়োজক ও অতিথিবৃন্দ |
(আন্তর্জাতিক টেক্সটাইল
অঙ্গনে বাংলাদেশের আরেকটি সফল আয়োজন - বৈশ্বিক টেক্সটাইল ট্রেন্ড তুলে ধরল ২৫তম
ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো)
ঢাকায় চার
দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম
ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো (ডিআইএফএস) ২০২৬ – শীতকালীন
সংস্করণ এবং ৮ম ঢাকা
ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
কনফারেন্স
অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) ও চায়না
কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড-এর টেক্সটাইল শিল্প উপ-পরিষদ
(সিসিপিআইটি-টেক্স চায়না)-এর যৌথ আয়োজনে ২৮ থেকে ৩১ জানুয়ারি ২০২৬
পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল
কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে
১৫টিরও বেশি দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করে এবং দুই প্রদর্শনী মিলিয়ে
৬৫০টির বেশি বুথে সুতা, ফেব্রিক, ডেনিম ও সংশ্লিষ্ট টেক্সটাইল পণ্যের আধুনিক
প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হয়।
প্রদর্শনীর
প্রথম দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন
কর্তৃপক্ষ (বিডা)-এর সহযোগিতায় ‘বাংলাদেশে বিনিয়োগ কেন জরুরি - Why
Invest in Bangladesh?’ শীর্ষক সেমিনার এবং
দ্বিতীয় দিনে বাংলাদেশ ট্যুরিজম
বোর্ড (বিটিবি)-এর সহযোগিতায় ‘বাংলাদেশে মাইস (সভা, প্রণোদনা,
সম্মেলন ও প্রদর্শনী) পর্যটনের গুরুত্ব - Importance of MICE Tourism in
Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজকরা
জানান, এই আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের বৈশ্বিক
অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি বিনিয়োগ ও ইভেন্টভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনা
উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য,
২৮ জানুয়ারি, বুধবার, আইসিসিবির ৩ নম্বর রাজদর্শন হলে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মেহেরুন এন. ইসলাম, প্রেসিডেন্ট
অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক।
এছাড়া, আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন চেন বো, সেক্রেটারি জেনারেল,
সিসিপিআইটি-টেক্স চায়না।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সং ইয়াং, কমার্শিয়াল কনস্যুলেট, দ্যা অ্যাম্বাসি অফ দ্যা পিপল’স রিপাবলিক অফ চায়না ইন বাংলাদেশ; আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত), বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মো. ফিরোজ উদ্দিন, অতিরিক্ত সচিব, (অতিরিক্ত দায়িত্ব: আইসিটি, ইনোভেশন অ্যান্ড পিআরজিআইএম), শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; নাফিস-উদ-দৌলা, পরিচালক, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

No comments