৩১ দফা বাস্তবায়নের রূপরেখা নিয়ে ডা. মুজাহিদুল ইসলাম লাবীনের বই প্রকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলোর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’র বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রকাশিত হয়েছে নতুন বই ‘৩১ দফা বাস্তবায়ন পদক্ষেপ: রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’। বইটির লেখক চিকিৎসক ও গবেষক ডা. মুজাহিদুল ইসলাম লাবীন।
সম্প্রতি রাজধানীর একটি প্রকাশনী থেকে বইটি বাজারে আনা হয়েছে। লেখক বইটিতে ৩১ দফার প্রতিটি বিষয়ের ওপর ভিত্তি করে সময়ভিত্তিক তথ্য-উপাত্ত এবং বিভিন্ন পরিস্থিতির আলোকে বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন।
প্রকাশক সূত্র জানায়, দেশের বিদ্যমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের যে ৩১টি দফা ঘোষণা করা হয়েছিল, সাধারণ মানুষের কাছে তার প্রয়োজনীয়তা ও প্রয়োগপদ্ধতি সহজবোধ্য করতেই এই উদ্যোগ। লেখক পেশায় চিকিৎসক হলেও তাঁর প্রশাসনিক ও একাডেমিক অভিজ্ঞতা বইটির বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে। বইটিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রশাসক ও গবেষকদের জন্য দিক-নির্দেশনা রয়েছে বলে জানানো হয়।
জানুয়ারি ২০২৬-এ প্রকাশিত ২৮০ টাকা মূল্যের বইটি বর্তমানে বিশেষ ছাড়ে ২২৫ টাকায় পাওয়া যাচ্ছে। অনলাইন বুকশপ রকমারিসহ সরাসরি প্রকাশকের (০১৭১০১৪২৭২৫, ০১৭২৬৯৫৬১০৪) মাধ্যমে বইটি সংগ্রহ করা যাবে। সারাদেশে হোম ডেলিভারির সুবিধাও রয়েছে।
.jpg)
No comments